সৈয়দপুর ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এক মাসের মধ্যে সৈয়দপুরকে মাদক মুক্ত করার ঘোষণা দিলেন পুলিশ সুপার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫৩ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃ স্কুল চলাকালীন কোন শিক্ষার্থী পার্ক বা বিভিন্ন জায়গায় স্কুলড্রেস পরে ঘোরাফেরা করলে তাকে আটক করার নির্দেশ দিয়েছেন নীলফামারীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এছাড়া স্কুল-কলেজের সামনে বা পাড়া-মহল্লায় কোন বখাটে ঘোরাফেরা করলে তাদেরও আটক করে গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে মাঠে রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’-এর অনুষ্ঠানে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে নবাগত পুলিশ সুপার এ নির্দেশ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিন হোসেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার আগামী এক মাসের
মধ্যে মাদকের বিস্তার রোধে সবাইকে নিয়ে সৈয়দপুরকে মাদক মুক্ত করার ঘোষণাও দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এক মাসের মধ্যে সৈয়দপুরকে মাদক মুক্ত করার ঘোষণা দিলেন পুলিশ সুপার

আপডেট সময় : ০৭:২৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২