ডোমার উপজেলার সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:৫৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর ডোমার উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার (২৮ এপ্রিল) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকাল সাড়ে ১০টায় ওসির নেতৃত্বে বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।







.gif)









