সৈয়দপুর ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে বেগম খালেদা জিয়ার আত্বার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা

ফজল কাদির
  • আপডেট সময় : ০৬:২৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ২২৫ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজল কাদির: নীলফামারী শহরের কালীতলা বাস টার্মিনাল সংলগ্ন শ্রী শ্রী বিষ্ণু মন্দিরে বৃহস্পতিবার রাতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় অনুষ্টিত হয়।

শ্রী শ্রী বিষ্ণু মন্দিরের সভাপতি তুষার কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম নেতা ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম সেপু, জেলা কৃষক দলের সভাপতি মগ্নি মাসুদুল আলম দুলাল এবং বিএনপি নেতা রেদওয়াানুল বাবু। এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রার্থনা সভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভা শেষে তাঁর বিদেহী আত্মার শান্তি ও পরকালীন মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা ও আরাধনা করা হয়। এ সময় সনাতনী নেতৃবৃন্দ তাদের সমস্যার কথা তুলে ধরলে বিএনপি নেতা তুহিন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস প্রদান করেন।
নীলফামারী শহরের কালীতলা বাস টার্মিনাল সংলগ্ন শ্রী শ্রী বিষ্ণু মন্দিরের সামনের খোলা জায়গাটি দখলমুক্ত রেখে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। এই সমস্যা সমাধানে তারা সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রার্থনা সভায় ভক্তরা অভিযোগ করেন, মন্দির সংলগ্ন আনসার ও ভিডিপি ক্লাব কর্তৃপক্ষ একতরফা সিদ্ধান্তের মাধ্যমে মন্দিরের সামনের খোলা জায়গাটি ঘিরে ফেলার উদ্যোগ নিয়েছে। এই জায়গাটি ঘিরে ফেলা হলে ধর্মীয় উৎসব, পূজা-পার্বন ও সামাজিক অনুষ্ঠান পালনে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তাই বিষয়টি সমাধানের জন্য সনাতনী সম্প্রদায় জননেতা তুহিনের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে বেগম খালেদা জিয়ার আত্বার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা

আপডেট সময় : ০৬:২৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬