সৈয়দপুর ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সব টিকিট বিক্রি হবে অনলাইনে

১৪ জুন থেকে যেভাবে কাটা যাবে ট্রেনের টিকিট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:১৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১৫৩ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট: আগামী ১৪ জুন থেকে পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষদের মাঝে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কাউন্টার থেকে কোনো আসনের টিকিট পাওয়া যাবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এসব কথা মঙ্গলবার (৩০ মে) রেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন রেলমন্ত্রী।

পবিত্র ঈদুল আজহা ২৯ জুন পালিত হবে ধরে নিয়ে ঈদকেন্দ্রিক রেলের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৪ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হচ্ছে। এবার পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের টিকিট আলাদা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে।

শিডিউল অনুযায়ী ১৪ জুন পাওয়া যাবে ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের, ১৬ জুন ২৬ জুনের, ১৭ জুন ২৭ জুনের এবং ১৮ জুন দেওয়া হবে ২৮ জুনের অগ্রিম টিকিট। ঈদ যাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন। সেই হিসাবে ২২ জুন দেওয়া হতে পারে ২ জুলাইয়ের টিকিট। এভাবে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।

পূর্বাঞ্চলের অন্তর্ভুক্ত জেলাগুলো হলো- চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর ও ঢাকা।

পশ্চিমাঞ্চলের অন্তর্ভুক্ত জেলাগুলো হচ্ছে- রাজশাহী, রংপুর, খুলনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া।

রেলের অবহিতকরন সভায়, ২৬ জুন রাত ১২টা থেকে ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন চলাচল করবে। যাত্রীদের সুবিধার্থে ঈদের আগের পাঁচ দিন জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশন থেকে ঢাকামুখী (কমলাপুর) টিকিট বিক্রি বন্ধ থাকবে।

ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানোর প্রস্তাব

কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৬ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরদিন থেকে পাঁচ দিন চাঁদপুর-চট্টগ্রাম ও ঢাকা-দেওয়ানগঞ্জ পথে তিন জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এক জোড়া বিশেষ ট্রেন চালানো হবে ময়মনসিংহ-চট্টগ্রাম পথে।

শুধু ঈদের দিন শোলাকিয়া ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য ভৈরব ও ময়মনসিংহ থেকে দুই জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এ ছাড়া আরো দুই জোড়া বিশেষ ট্রেন ঈদের আগে ও পরে ছয় দিন চালানো হবে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে পঞ্চগড় ও লালমনিরহাটের উদ্দেশে। এই ঈদকে কেন্দ্র করে এক জোড়া নতুন ট্রেনের যাত্রা শুরু হবে ঢাকা-চিলাহাটি-ঢাকা পথে।

শুধু চার কাউন্টারে স্ট্যান্ডিং টিকিট

ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ৩২ হাজার আসনে যাত্রী পরিবহন করা হবে। মোট আসনের ২৫ শতাংশ টিকিট দাঁড়িয়ে (স্ট্যান্ডিং টিকিট) যাওয়া যাত্রীদের কাছে বিক্রি করা হবে। স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাবে শুধু ঢাকার কমলাপুর, ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর এবং গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে। মাঝপথে বিরতি নেয় এমন কোনো স্টেশনের স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাবে না।

অতিরিক্ত বগি, ইঞ্জিন যুক্ত হবে

ঈদে অতিরিক্ত ইঞ্জিন ও বগি যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে অবহিতকরন সভায়। প্রস্তাবে বলা হয়েছে, ঈদ যাত্রায় ৬৫টি অতিরিক্ত বগি যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যা সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ২৫টি ব্রড গেজ ও পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪০টি মিটার গেজ বগি আনা হবে।

তাছাড়া ঈদকে কেন্দ্র করে পূর্বাঞ্চলে ১১৬টি ও পশ্চিমাঞ্চলে ১০২টি মিলিয়ে মোট ২১৮ অতিরিক্ত ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সব টিকিট বিক্রি হবে অনলাইনে

১৪ জুন থেকে যেভাবে কাটা যাবে ট্রেনের টিকিট

আপডেট সময় : ০৩:১৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩