ডেস্ক রিপোর্টঃ নিজস্ব বিদ্যুৎতে চলবে দেশের প্রতিটি কারাগার। প্রতিটি কারাগারের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন করে নিজস্ব চাহিদা পূরণ করবে তারা। প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
শুক্রবার (৮ মে) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ মে ২০২৬ তারিখে প্রিজন ডিরেক্টরেটের সঙ্গে ইনজেন টেকনোলজি লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎতে কারাগারগুলোর চাহিদা পূরণ করা হবে। সাথে অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে। এর ফলে কারাগার তথা সরকারের বিদ্যুৎ খাতে আর্থিক সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সরকারের সাম্প্রতিক নির্দেশনার আলোকে এ ধরনের কার্যক্রম আরও বেগবান হয়েছে। প্রকল্পটিতে কারাগার বা সরকারের কোনো বিনিয়োগ নেই। এটি পুরোপুরি বেসরকারি বিনিয়োগের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের বহুমুখী কার্যক্রমের মাধ্যমে দেশের কারাগারগুলোকে আরও উৎপাদনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ অব্যহত রাখা হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।