গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় পিনু মিয়া (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম শিমুলতাইড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পিনু মিয়া পশ্চিম শিমুলতাইড় এলাকার আব্দুল ওয়ারেছের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পিনু মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখতে পায় স্বজনরা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আব্দুল কাইয়ুম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।