নিজস্ব প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে গ্ৰামীন ঐতিহ্য তুলে ধরে বর্ষবরণ করা হয়েছে।
আজ সকালে জাতীয় সংগীতের মাধ্যমে উপজেলা পরিষদ হতে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
গ্ৰাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলায় প্রাণবন্ত হয়ে উঠে বৈশাখী শোভাযাত্রা। করতালি ও আনন্দে গ্ৰামীণ লাঠি খেলায় মেতে উঠে শত শত দর্শণার্থী। বৈশাখী শোভাযাত্রা শেষে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গ্ৰামীন খেলাধুলা, ঘোড়ার গাড়ি, পালকিতে বৌ-কনে সাজা, কৃষক-কৃষাণী, জেলেসহ বিভিন্ন গ্ৰামীণ সাঁজ মুগ্ধ করে তোলে।
ঢাক ঢোলের বাজনা, গ্ৰামীণ ঐতিহ্য ফুটে তুলে শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। শোভাযাত্রা শেষে স্কুল মাঠে ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগে মেতে উঠে কয়েক শতাধিক দর্শণার্থী। আনন্দে মেতে উঠে তরুণ তরুণী, যুবক-যুবতী, বৃদ্ধ-বৃদ্ধাসহ সব বয়সী মানুষ। পরে পান্তা ভাত ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ হাফেজ আব্দুল মুনতাকিম, অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ফেরদৌস আলম, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।পরে পুরুস্কার বিতরণ করেন সাংসদ হাফেজ আব্দুল মুনতাকিম।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।