নিজস্ব প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় শিয়ালের কামড়ে বৃদ্ধসহ ৭ জন আহত হওয়ার ঘটেছে। আঘাত গুরুতর হওয়ায় একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহতরা হচ্ছেন, বালাগ্রাম ইউনিয়নের বিজলির ডাঙা এলাকার তোফাজ্জল হোসেন (৫৫), ওই এলাকার জলিল মিয়া (৫০), মো. জমসেদ আলী (৪৫) ও জামিয়ার হোসেন (৬৫)।
আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের বিজলির ডাঙা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, একই এলাকায় তোফাজ্জল হোসেন দুপুরের দিকে গরুর খাবারের জন্য ভুট্টা গাছের পাতা ছিঁড়তে যান। এ সময় ভুট্টাক্ষেতে একটি শিয়াল তাকে আক্রমণ করে। পরে সে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এতে শিয়াল তাদেরও আক্রমণ করে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নন্দা সেন গুপ্তা এ বিষয় বলেন, শিয়ালের কামড়ে আহত হয়ে সাতজন হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।