সৈয়দপুর ০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে ধানের শীষকে বিজয়ী করতে আ’লীগ ও জাপার ৫ ইউপি চেয়ারম্যান ও দেড় হাজার নেতাকর্মী এক পতাকাতলে

ফজল কাদির
  • আপডেট সময় : ০৫:১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী ৪ আসনে ৫ ফেব্রুয়ারী রাতে নির্বাচনি জনসভায় ধানের শীষে বিজয়ী করতে আ’লীগ ও জাপার পাঁচ জন ইউপি চেয়ারম্যান দেড় হাজার নেতা-কর্মী সহ এক পতাকাতলে দাঁড়িয়েছেন।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সহিদুল ইসলামের সভাপতিত্বে নতুনটেপারহাটে ৫ ফেব্রুয়ারী রাতে বিএনপি আয়েজিত নির্বাচনি জনসভায় বিএনপির শক্তিকে জোড়দার করতে গাড়াগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জাপা নেতা মারুফ হোসেন অন্তিক বিএনপিতে যোগদান করেন। এসময় তাঁর সাথে প্রায় দেড় হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। ধানের শীষের জয়ের লক্ষ্যে রণচন্ডি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা মো: মোখলেছার রহমান বিমান, নিতাই ইউনিয়নের জাপা সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান মো: শাহিনুর আলম, গাড়াগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা বিপ্লব কুমার সরকার দিপু, মাগুড়া ইউনিয়নের সাবেক স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাব, পুটিমারী ইউনিয়নের জাপা নেতা মোখলেছার রহমান, বড়ভিটা ইউনিয়নের আলীগ নেতা তপন কুমার রায় ধানের শীষ প্রতিক প্রার্থী সাবেক অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে বিজয়ী করতে নির্বাচনি মঞ্চে উপস্থিত থেকে সমর্থন দেন।

বিএনপিতে যোগদান করা জাপা নেতা মারুফ হোসেন অন্তিক বলেন, ‘বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে। গণতন্ত্রের জন্য লড়াই করা এই দলটির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি ও আমার কর্মীরা বিএনপিতে যোগদান করলাম। ইনশাআল্লাহ আমাদের আসনে ধানের শীষের বিজয় হবে।’

সৈয়দপুর রাজনৈতিক জেলার সভাপতি ও নীলফামারী ৪ আসনের বিএনপির প্রার্থী ওই নির্বাচনি সভায় প্রধান অতিথি হিসাবে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার উপস্থিত থেকে তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এসময় প্রধান অতিথি বলেন, ‘একসাথে এত লোকের যোগদানে যেন একটি মিলনমেলায় পরিণিত হয়েছে। এই মিলনমেলা প্রমাণ করে বিএনপি ও জোট এবারে সরকার গঠন করতে পারবে ইনশাআল্লাহ। অবহেলিত এই এলাকা নিয়ে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা সরকার গঠন করতে পারেলে কৃষকদের উৎপাদিত খাদ্য শষ্য সংরক্ষণ এবং তা ন্যয্য বাজারজাতের ব্যবস্থা ও শিল্পায়ন করা হবে। তখন উত্তারোঞ্চল আরো সমৃদ্ধ হবে।’

এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ. কে. এম তাজুল ইসলাম ডালিম, সাংগাঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন। আরো উপস্থিত ছিলেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, মহিলা দল, তাতী দলের সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে ধানের শীষকে বিজয়ী করতে আ’লীগ ও জাপার ৫ ইউপি চেয়ারম্যান ও দেড় হাজার নেতাকর্মী এক পতাকাতলে

আপডেট সময় : ০৫:১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬