নীলফামারীতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় এক ডাকাত গ্রেফতার
- আপডেট সময় : ০১:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া–জলঢাকা সড়কে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় পুলিশ যৌথ অভিযানে মালেক (৩৫) নামের ১ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (গত ২৯ মার্চ) রাত অনুমান দেড় টার দিকে ঘন্টা ব্যাপী ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ডালিয়া–জলঢাকা সড়কের ‘স্লুইচ গেট’ এলাকায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিভিন্ন যানবাহনে চালক ও যাত্রীদেন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অন্তত ৫০টি মোবাইল ফোন ও প্রায় ১০ লক্ষাধিক নগদ টাকা লুট করে নেয়।
এসময় ডাকাতরা কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং যাত্রী ও চালকদের মারধর করে আহত করে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী চালকদের দাবি, যারা দ্রুত জানালা খুলতে দেরি করেছে তাদের ওপর বেশি হামলা চালানো হয়।
ঘটনার সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডিমলা থানায় খবর দেয় এবং একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
ডিমলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই পরিতোষ রায় জানান, ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার নীলফামারী র্যাব-১৩ সিপিসি ২ ও ডিমলা থানা পুলিশের যৌথ অভিযানে দক্ষিণ সোনাখুলি গ্রামের নুরল হকের ছেলে আ: মালেক (৩৫) কে গ্রেফতার করেছে।
সোমবার অতিরিক্ত পুলিশ সুপার মো. নিয়াজ মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেন।







.gif)




