ডেস্ক রিপোর্টঃ থাইল্যান্ডের ব্যাংককে ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুথানে আহতদের দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (৯ মে) সকালে তিনি গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাত করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার অনুরোধ জানান।
বিরোধীদলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন।
চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য বিরোধীদলীয় নেতাকে আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।