সৈয়দপুর ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে কাশেম ফাউন্ডেশনের আয়োজনে চক্ষু শিবির

ফজল কাদির
  • আপডেট সময় : ১২:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধিঃ নীলফামারীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

শনিবার (২৮ মার্চ ২০২৬) মশিউর রহমান ডিগ্রী কলেজ প্রাঙ্গণে কাসেম ফাউন্ডেশন (মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর)-এর আয়োজনে এবং এমটিবি ফাউন্ডেশনের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, লেন্সসহ ছানি অপারেশন, প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয়। দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রমে স্থানীয় মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

ক্যাম্পে সেবার পরিসংখ্যান অনুযায়ী—
৪৭৮ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়, ১৮৮ জনের দৃষ্টি পরীক্ষা করা হয়। এছাড়া ৯০ জনের লেন্সসহ ছানি অপারেশন, ১৫ জনের নালী অপারেশন এবং ৭ জনের মাংস বৃদ্ধি সংক্রান্ত চিকিৎসা সম্পন্ন করা হয়। একইসঙ্গে ১৪১ জনকে বিনামূল্যে ওষুধ এবং ১৫৫ জনকে চশমা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুরের ডিজিএম মোঃ জাকির হোসেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মুরাদ ইবনে হাফিজ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানা, সিনিয়র অর্গানাইজার মিজানুর রহমান এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব), নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল মোমিন।

এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে কাশেম ফাউন্ডেশনের আয়োজনে চক্ষু শিবির

আপডেট সময় : ১২:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬