চিলাহাটিতে ডিএনসি অভিযানে এক মাদক সেবনকারী ও ব্যবসায়ী গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২ ১৬৮ বার পড়া হয়েছে

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্তৃক সোমবার (৩রা অক্টোবর) সকাল ১১ ঘটিকায় চিলাহাটি কেতকীবাড়ি দক্ষিণ চাঁদখানা তেলিপাড়া গ্রামে আধা কেজি গাঁজাসহ এক সেবনকারী ও মাদক ব্যবসায়ী মনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালত বসিয়ে ডোমার উপজেলা কর্মকর্তা রমিজ আলম, ভ্রাম্যমাণ আদালত আইন-২০১৮ এর ৩৬(১) এর ২১ ধারা মোতাবেক নগদ পাঁচশত টাকা জরিমানা ও তিন মাস কারাদণ্ড সাজা প্রদান করেন ও জব্দকৃত গাজা জনসম্মুখে পুড়িয়ে দেন।







.gif)



