সৈয়দপুর ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে স্বাস্থ্য মন্ত্রনায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শন

ফজল কাদির
  • আপডেট সময় : ০১:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি: নীলফামারীতে চীন সরকারের অনুদানে বাস্তবায়নের জন্য অনুমোদিত ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা’ প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করতে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো স্বাস্থ্য মন্ত্রনালয়ে একটি প্রতিনিধি দল। আজ শুক্রবার সকালে ৯টায় নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিল এলাকায় তারা হাসপাতালের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

এ সময় প্রকল্পের সম্ভাব্যতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। প্রকল্পের স্থান পরিদর্শন শেষে ২৫০ শয্যা নীলফামারী জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন প্রতিনিধি দল। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, প্রাথমিক পর্যায়ের কিছু জরিপে দেখা গেছে এলাকাটিতে সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগের সুযোগ রয়েছে, যা আরও উন্নত করা সম্ভব। উন্নত যোগাযোগ ব্যবস্থার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি এই অঞ্চল থেকে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগও সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, প্রস্তাবিত ১ হাজার শয্যার হাসপাতালটি ৫০০টি সাধারণ এবং ৫০০টি বিশেষায়িত শয্যায় বিভক্ত করার পরিকল্পনা রয়েছে। পরিদর্শনের ভিত্তিতে যে সুপারিশমালা প্রস্তুত করা হচ্ছে, তা আগামী ১৬ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে স্বাস্থ্য মন্ত্রনায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শন

আপডেট সময় : ০১:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬