সৈয়দপুর ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা

নুর নবী ইসলাম
  • আপডেট সময় : ১২:১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় গলায় ফাঁস দিয়ে সিরাজুল ইসলাম হুজুর (৬৫) নামে এক মাদ্রাসা শিক্ষক আত্মহত্যা করেছেন। নিজ বাড়ির বারান্দায় গলায় ফাঁস দিয়ে এই শিক্ষক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

শনিবার (২২ জুলাই) রাত ১১.৩০ দিকে খানসামা প্রেসক্লাব এলাকায় এ ঘটনা ঘটে। তার জানাজা রবিবার (২৩ জুলাই) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল হুজুর খানসামা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ও তার স্ত্রী কয়েকদিন আগেও হজ্ব পালন করে এসেছেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিবার তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিতে চাইলেও তিনি যেতে চাননি।

খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি মানসিক রোগী ছিলেন। এ বিষয়ে একটি ইউডিডি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খানসামায় গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা

আপডেট সময় : ১২:১১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩