ট্রাম্পের দাবী ইরান সমঝোতার পথ খুঁজছে
- আপডেট সময় : ০৭:২০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে একটি নতুন দফা প্রস্তাব পাঠিয়েছে তেহরান। যদিও এর আগে ইরানের নৌবন্দরে চলমান মার্কিন অবরোধ সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন পেজেশকিয়ান।
নতুন করে তেহরানে আক্রমণ করলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো সুরক্ষিত থাকবে না বলে হুমকি দিয়েছে আইআরজিসি।
এদিন, ইরানে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি জানান, ইরান সমঝোতার পথ খুঁজছে। তবে সংঘাত শেষ পর্যন্ত কবে থামবে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট।
তার দাবি, চলমান সংকটের সমাধান হলেই বিশ্ববাজারে কমবে তেলের দাম।
অন্যদিকে, যুদ্ধবিরতির মাঝেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। বাড়ছে প্রাণহানি। ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই ইসরাইলি হামলা বন্ধে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী।







.gif)








