সৈয়দপুর ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর কিশোরগঞ্জে বৈশাখী ঝড়ে ঘর-বাড়ি সহ ফসলের ব্যাপক ক্ষতি

ফজল কাদির
  • আপডেট সময় : ০২:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে শনিবার রাতে বৈশাখী ঝড়ে প্রায় শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। ভুট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতি ও কয়েকটি এলাকায় গাছ উপড়ে পড়ে তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

শনিবার সাড়ে রাত আটটার দিকে হঠাৎ ঝড়ো হাওয়াসহ মুষূলধারে বৃষ্টি শুরু হয়। এসময় ঝড়ো বাতাসে উপজেলার সদর ইউনিয়ন, বড়ভিটা, মাগুড়া ইউনিয়নে শতাধিক ঘর বাড়ি বিধ্বস্ত হয়। অনেক ঘর বাড়ির চালা উড়ে যায়। ব্যাপক গাছ-গাছালি উপড়ে পড়ে। এতে বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিড়ে যায়। ফলে দুরাকুটি, গদাসহ কয়েকটি গ্রাম রাত থেকে বিদ্যুৎ বিহীন রয়েছে। অন্যদিকে ঝড়ো বাতাসে শতাধিক হেক্টর ভুট্টা দুমড়ে মুচড়ে মাটির সাথে হেলে পড়াসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু জানান, ঝড়ে আমার ইউনিয়নে প্রায় ৩০ টি ঘর বাড়ি তছনছ হয়েছে। অনেকের ঘরের চালা উড়ে গেছে। ব্যাপক গাছ ভেঙ্গে পড়াসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি অফিসার লোকমান আলম জানান, ঝড়ে ৩৫ হেক্টর ভুট্টা খেতের ক্ষতি হওয়ার তথ্য পেয়েছি।
নেসকো কিশোরগঞ্জ বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী আরেফিন জানান, বিভিন্ন স্থানে গাছ পড়ে তার ছিড়ে যাওয়ায় কিছু কিছু এলাকায় বিদ্যুৎ নেই। তবে আমরা কাজ করছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান জানান, তিন টি ইউনিয়নে ৭০টি ঘর বাড়ি ক্ষতির তথ্য পেয়েছি। উদ্ধর্তন কতৃপক্ষকে অবগত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, ঝড়ে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করে সহযোগিতা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীর কিশোরগঞ্জে বৈশাখী ঝড়ে ঘর-বাড়ি সহ ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট সময় : ০২:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬