সৈয়দপুর ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদনদীর পানি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৪:২৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩ ২২২ বার পড়া হয়েছে

সুরমা নদী

চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্টঃ বৃষ্টিপাতে সিলেটে নদনদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে কোনো নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। এমন বৃষ্টি অব্যাহত থাকলে সিলেট সিটি করপোরেশনের বর্ধিত এলাকা ও জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে বন্যার শঙ্কায় পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে সিলেট জেলা প্রশাসন। গত তিন দিনের অব্যাহত বৃষ্টিতে সিলেটে সুরমা, কুশিয়ারা, সারি, পিয়াইন, ধলাই, জাদুকাটাসহ ছোট-বড় সব নদীর পানি কিছুটা বেড়েছে। সীমান্তবর্তী কানাইঘাট পয়েন্টে সুরমার পানি অপরিবর্তিত থাকলেও সিলেট পয়েন্টে বেড়েছে ।

বৃহস্পতিবারের চেয়ে গতকাল শুক্রবার (৩০ জুন) সকাল ৯টার দিকে এ পয়েন্টের পানি ০.৩৮ সেন্টিমিটার বেড়েছে। এছাড়া কুশিয়ারা নদীরে তিন পয়েন্টেই (শেওলা, ফেঞ্চুগঞ্জ ও শেরপুর) বেড়েছে কিছুটা পানি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল নদনদীসমূদের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আবহ্ওায়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী ৭২ঘন্টায় দেশের উত্তর -পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে এ সময় এ অঞ্চলের কতিপয় নদীসমূহের (সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, সারিগোয়াইন, সোমেশ্বরি) পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলার কতিপয় নি¤œাঞ্চলে সৃষ্টি করতে পারে স্বপ্লমেয়াদী বন্যা পরিস্থিতির।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় সিলেটসহ সারা দেশে শুরু হওয়া ঝড়-বৃষ্টি কয়েক দিন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিলেটে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদনদীর পানি

আপডেট সময় : ০৪:২৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩