এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
- আপডেট সময় : ০৭:১৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার (২ মে) দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। কিছুক্ষণের মধ্যে দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
নুসরাত তাবাসসুম জানান, সংসদে থাকুক বা না থাকুক, তিনি তার রাজনৈতিক আদর্শ অনুযায়ী কাজ করে যাবেন।
এদিকে তার আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, সংশ্লিষ্ট আরেক প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে কিছু জটিলতা রয়েছে এবং এ বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় বিকেল ৪টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় এনসিপির নির্বাচনি কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছিলেন নুসরাত তাবাসসুম।







.gif)














