সৈয়দপুর ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় সেনা সদস্য নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২ ২৩৩ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় মহিদুল ইসলাম (২৬) নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার দুপুরে সদর উপজেলার খোকশাবাড়ী সোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। মহিদুল ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। ১৫ দিনের ছুটিতে শনিবার তিনি বাড়িতে যান।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় মোটরসাইকেলে সেনা সদস্য মহিদুল ভুল্লির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভূট্টাবোঝাই ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে নীলফামারী আধুনিক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় সেনা সদস্য নিহত

আপডেট সময় : ০৩:৫৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২