সৈয়দপুর ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

আবুল কালাম আজাদ
  • আপডেট সময় : ০১:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন শিশু নিকেতন স্কুল ও কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (২৫)। তিনি নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে। রবিউল ইসলাম তার ভ্যানে মালামাল নিয়ে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। একই দিকে যাওয়া বালুবোঝাই ট্রাক্টর তার ভ্যানে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। স্থানিয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকেমৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

আপডেট সময় : ০১:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬