নীলফামারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই সহোদরের
- আপডেট সময় : ০৪:২৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: নীলফামারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই সহোদরের -সৈয়দপুর সড়কের সুটিবাড়ি জামতলায় বুধবার মধ্যরাতে ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই সহোদর।
স্থানীয় ও নীলফামারী সদর থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১ টায় নীলফামারী সদর থানারকুন্দপুকুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের পূর্ব সূটিপাড়া জামতলীতে সৈয়দপুরগামী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় সহোদর দুই ভাই ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা গেছেন। নিহত ব্যক্তিরা হলেন, তরিকুল ইসলামের ছেলে মোঃ সিহাব হোসেন (১৯) ও মোঃ সোয়াদ (৬)। তারা নীলফামারী সদর থানার পশ্চিম কুচিয়ার মোড় এলাকার বাসিন্দা।
ওই দুর্ঘটনার সময় একই এলাকার মোঃ হোসেন (১০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।







.gif)


