নীলফামারীত স্কুল শিক্ষার্থীকে অপহরণ, গ্রেফতার ৩
- আপডেট সময় : ০৫:৩৩:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৪২৮ বার পড়া হয়েছে

ফজল কাদির,নীলফামারী: নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে ।
আজ বুধবার (৩১ ডিসম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়নখাল এলাকার হাসেম আলির ছেলে আশরাফ আলি( ২৫), তপন মিয়ার ছেলে জাহিদ হাসন (২২) ও সফিকুল ইসলাম ভুট্টুর ছেলে সালমান হোসেন (২১)।
পুলিশ জানায়, গ্রফতারকৃতরা দীর্ঘদিন ধরে ভুক্তভাগী স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করেছিল। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী টয়লেটের যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে তাকে আসামিরা জোর করে অপহরণ করে নিয়ে যায়। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (৩০ ডিসম্বর) রাতে তাদের উপজেলা মুশা পাকার মাথা এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







.gif)






