সৈয়দপুর ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সংরক্ষিত আসনে বিলকিস ইসলাম এমপি মনোনীত হওয়ায় উচ্ছ্বাস

ফজল কাদির
  • আপডেট সময় : ০৯:৪৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি বিলকিস ইসলামকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিলকিস ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণার খবর প্রকাশ পাওয়ার সাথে সাথেই কিশোরগঞ্জ বিএনপি, অঙ্গসংগঠনসমূহ ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি হয়।

সোমবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত ৩৬ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

তালিকা প্রকাশের সাথে সাথে নীলফামারীর কিশোরগঞ্জের সাধারণ মানুষদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন সমূহ, সাধারণ মানুষ, গ্রামবাসী আনন্দিত ও উচ্ছ্বসিত।

স্থানীয় বিএনপি সূত্র জানায়, বিলকিস ইসলাম গুরুত্বপূর্ণ এ পদের জন্য নীলফামারী থেকে মনোনিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দলের রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে নিজেকে মেলে ধরেছেন। ফ্যাসিস্ট সরকারের সময় দলের রাজনৈতি কর্মকান্ডেও ছিলেন সক্রিয়। রাজপথে সক্রিয় ভূমিকা থাকায় দল তাকে মূল্যায়ন করেছে দল। বিলকিস ইসলামকে মনোনয়ন দেয়ায় রাজনৈতিক অঙ্গনে তার মনোনয়ন ইতিবাচক সাড়া ফেলেছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম জানান, বিলকিস ইসলাম একজন ত্যাগী নেতা। এটি আমাদের প্রাপ্য ছিল। মাঠের ত্যাগী নেতাকে মূল্যায়ন করা হয় তা প্রমাণ দেখালেন আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জ-সৈয়দপুরসহ নীলফামারীর উন্নয়নে বিলকিস ইসলাম অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা করছি। আজকে আমাদের আনন্দের দিন।

উল্লেখ্য যে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের কৃতি সন্তান বিলকিস ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির সংরক্ষিত আসনে বিলকিস ইসলাম এমপি মনোনীত হওয়ায় উচ্ছ্বাস

আপডেট সময় : ০৯:৪৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬