বেগম খালদা জিয়ার মৃত্যুতে নীলফামারীতে সব শ্রেনী পেশার মানুষের শোক বইয়ে স্বাক্ষর
- আপডেট সময় : ০৫:২১:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

ফজল কাদির, নীলফামারী: গঠন্তন্ত্র পূণঃ জাগরণের প্রবর্তক এ যুগের সর্বশ্রেষ্ঠ আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন ও সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে শোক বই খোলা হয়েছে । সেখান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ গিয়ে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন। এটি ৭দিন রাখা হবে। এ ছাড়া জেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে কোরআনখানী ও দোয়া করা হচ্ছে।
গণতন্ত্রের জন্য আপোষহীনতার উর্ধ্বে থাকা ও অকুতোভয় সাবেক এই প্রধানমন্ত্রী প্রতি নীলফামারীবাসীর ভালবাসা ও শ্রদ্ধার কমতি নেই। তাঁর মৃত্যুতে জেলাবাসী শোকে কাতর। রাষ্ট্রীয় শোকে সরকারি, বেসরকারী ভবন ও বাসা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিটি স্থানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এদিকে নীলফামারী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাতদিনের শোক কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে কালোপতাকা উত্তোলন, কালা ব্যাচ ধারণ ও কুরআন তেলাওয়াত চলছে বিএনপির আয়াজনে।
নীলফামারী জেলা বিএনপির কার্যালয়ে শোক বই খোলা হয়েছে বলে জানান জেলা কমিটির আহবায়ক মীর সেলিম ফারুক। সেখানে নানা শ্রেণীর পেশার লোক গিয়ে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন।
তিনি জানান, আমি সহ জেলার প্রায় ১৫ হাজার নেতাকর্মী ঢাকায় জানাজা ও দাফনে অংশগ্রহন করতে এসেছে।
এদিকে জেলা বিএনপির কার্যালয়ে রাখা শোক বইতে অনেকে লিখেছেন কর্মী থেকে দলের চেয়ারম্যান ও বাংলাদশর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়াকে হারিয়ে আমরা শোকাহত। তার শুন্যস্থান পুরণ কখনও হবে না। মহান সৃষ্টিকর্তা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।







.gif)









