নীলফামারীতে ২৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০১:৫২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর ডিমলায় ২৫ কেজি গাঁজা মিষ্টার ইসলাম(১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ব্যাব-১৩।
আজ শনিবার(২ মে) ভোর রাতে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান পরিচালনাকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ মিষ্টার ইসলাম(১৮) উক্ত এলাকার আসমত আলীর ছেলে। পরে দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব ১৩ জানায়, গোপন সংবাদের রাত ৩টা ৪৫ মিনিটে ওই এলাকার মসির ইসলামের বাড়িতে অভিযানের সময় বসতঘরের ভিতরে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে ২৫ কেজি গাঁজা উদ্ধার সহ মোহাম্মদ মিষ্টার ইসলামকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় র্যাবের পক্ষে ডিমলা থানায় মামলা দায়ের করা হয়।
এবিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।







.gif)











