সৈয়দপুর ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তাবিত ব্যয় প্রায় ৪,৬৩৫ কোটি টাকা

সিলেটে সুরমা নদী উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০২:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে

সিলেটে সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন তারেক রহমান

চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্টঃ সিলেটে সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন তারেক রহমান। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নদীর উভয় তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ করা হবে।

শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চাঁদনীঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) জানায়, এ প্রকল্পের আওতায় নদীর তীর সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন এবং টেকসই বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। এর ফলে নদীভাঙন রোধের পাশাপাশি নগরবাসীর চলাচল ও বিনোদনের সুযোগও বাড়বে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রস্তাবিত ব্যয় প্রায় ৪,৬৩৫ কোটি টাকা

সিলেটে সুরমা নদী উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬