সৈয়দপুরে জেলা বিএনপির শোক র্যালি অনুষ্ঠিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২৮:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ আব্দুর রহিম, নূরে আলম, শাওন, শহিদুল ইসলাম শাওন ও আব্দুল আলিম এর হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচী হিসাবে নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপির নের্তৃত্বে শোক র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে পুলিশি বাধা উপেক্ষা করে শহরের প্রধান সড়কে প্রদক্ষিন করে।
র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
এছাড়াও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট এস এম ওবায়দুর রহমান, সদস্য সচিব শাহিন আক্তার শাহিন বক্তব্য রাখেন।
শোক র্যালিতে বিএনপি সহ সকল অংগসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।







.gif)



