সৈয়দপুর ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার গৃহিণীরা পাবে ‘এলপিজি কার্ড’ সেবা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০২:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্টঃ রান্নায় কষ্ট দূর করতে সারা দেশে ‘এলপিজি কার্ড’ সেবা চালু করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের উলাশী-যদুনাথপুর খাল পুনঃ খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, গৃহিণীদের রান্নার দুর্ভোগ কমাতে আগামী ৫ বছরের মধ্যে দেশের সকল নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে। যাতে গৃহিণীরা সাশ্রয় মূল্যে এলপিজি গ্যাস পায়। এতে তাদের কষ্ট অনেকটা লাঘব হবে।

তারেক রহমান বলেন, নারী শিক্ষার প্রসারে এখন থেকে মেয়েদের জন্য ডিগ্রি (স্নাতক) পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হবে। স্বৈরাচার পালিয়েছে, এখন সময় দেশ গড়ার। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখার এবং স্বনির্ভর করার রাজনীতি। আগামী দুই থেকে চার মাসের মধ্যে দেশের বন্ধ হয়ে যাওয়া অনেক কল-কারখানা পুনরায় চালু করা হবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

এসময় প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলবে, ৫ আগস্টের মতো দেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে।

উলাশী-যদুনাথপুর খাল খনন প্রকল্পে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই খাল খনন কৃষি বিপ্লব ঘটাবে। একইসঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এবার গৃহিণীরা পাবে ‘এলপিজি কার্ড’ সেবা

আপডেট সময় : ০২:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬