সৈয়দপুর ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সফলভাবে হার্টে সিআরটি ডিভাইস স্থাপন, উত্তরাঞ্চলে নতুন মাইলফলক

আবুল কালাম আজাদ
  • আপডেট সময় : ০৬:১৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে গতকাল বৃহস্পতিবার এই প্রথম একজন রোগীর হার্টে সফলভাবে সিআরটি ডিভাইস স্থাপনে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১০টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একে আজাদ সংবাদ মাধ্যমকর্মীদের এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর দু’টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে একজন রোগীর শরীরে হার্টে সফলভাবে সিআরটি ডিভাইস স্থাপন করেন হৃদ্‌রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলিস্ট ডা. মো. মেসবাহ্উল ইসলাম। দেশের উত্তরাঞ্চলে চিকিৎসা ক্ষেত্রে এই প্রথম এ ধরনের সফলভাবে একজন রোগীর হার্টে সিআরটি ডিভাইস স্থাপনে চিকিৎসা ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, নওগাঁ জেলার ধামুরাইর হাট এলাকার মো. জামাল উদ্দিনের (৬৮) হার্টের মধ্যে সিআরটি ডিভাইস বসানোর মাধ্যমে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন উত্তরাঞ্চলে চিকিৎসা সেবার নতুন মাইলফলক স্পর্শ করেছে। বৃহস্পতিবার রাতে সফলভাবে সিআরটি ডিভাইস স্থাপন সম্পূর্ণ হওয়ার পর জিয়া হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষ এক মতবিনিময় সভার মাধ্যমে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের হৃদ্‌রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলিস্ট ডা. মো. মেসবাহ্উল ইসলাম গতকাল রাত ১০টায় এই সাফল্যের বিযয় তুলে ধরেন। তিনি বলেন, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি (সিআরটি ডিভাইস) হলো হার্ট ফেইলিউরের রোগীদের জন্য একটি বিশেষ ধরনের ডিভাইস, যা হার্টের নিচের দু’টি প্রকোষ্ঠের কাজের মধ্যে সমন্বয় ঘটায় এবং রক্ত সঞ্চালন উন্নত করে। এটি সফলভাবে শরীরে স্থাপন করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্ডিয়াক পদ্ধতি। এটি একটি ইন্টারভেনশনাল কার্ডিওলজি প্রক্রিয়ার মাধ্যমে হৃদপিন্ডের সাথে মেশিনটি সংযুক্ত করা হয়।

সিআরটি ডিভাইস বসানোর ফলে রোগীর হৃদপিন্ডের পাম্পিং ক্ষমতা বাড়ায়, শ্বাসকষ্ট কমে, ক্লান্তি এবং বুক ধড়ফড় করার মতো উপসর্গগুলো কমে আসে এবং জীবনযাত্রার মান উন্নত হয় ও স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

মতবিনিময় সভায় নওগাঁ জেলার ধামুরাইরহাট উপজেলার রোগী মো. জামাল উদ্দিন জানান,তার শরীরে সিআরটি ডিভাইস বসানোর ফলে তার শ্বাসকষ্ট, ক্লান্তি এবং বুক ধড়ফড় করার মতো উপসর্গ গুলো অনেক কমে এসেছে। বর্তমানে তিনি অনেক সুস্থতাবোধ করছেন।

মতবিনিময় সভায় জিয়া হার্ট ফাউন্ডেশন-এর সাধারণ সম্পাদক এ কে এম আজাদ বলেন, সিআরটি ডিভাইস বসানো হয়েছে। এছাড়াও এই হাসপাতালে অন্যান্য চিকিৎসা নিয়ে অনেক রোগী এখন সুস্থ হয়ে উঠছেন এবং উন্নত জীবন যাপন করছেন। তিনি বলেন, আজ এই সাফল্য আমাদের অভিজ্ঞ ডাক্তার ও নিবেদিত দলের নিরলস পরিশ্রম এবং রোগীদের প্রতি দীর্ঘ স্থায়ী প্রতিশ্রুতির প্রতিফলনের কারণেই আমরা আজ নতুন মাইল ফলক স্পর্শ করেছি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা.আশরাফুজ্জামান (লিটন), হেলথ এডুকেশন ডা. গোলাম মোস্তফা, রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বী, জিয়া হার্ট ফাউন্ডেশনের ম্যানেজার এ এস এম আক্তার শামীম, পাবলিক রিলেশনস এন্ড অ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টু প্রমুখ।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল, নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার মো. জামাল উদ্দিন (৬৮) এখানে চিকিৎসার জন্য ভর্তি হয়। তার শরীরে সার্বিক পরীক্ষা নিরীক্ষা শেষে সিআরটি ডিভাইস স্থাপন করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন।

মতবিনিময় সভা শেষে মো. জামাল উদ্দিনের শরীরে সিআরটি ডিভাইস স্থাপনের পর সুস্থ হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে সফলভাবে হার্টে সিআরটি ডিভাইস স্থাপন, উত্তরাঞ্চলে নতুন মাইলফলক

আপডেট সময় : ০৬:১৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬