সৈয়দপুর ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

নিহত আজিজুল ইসলাম (সংগৃহীত ছবি)

চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চোখ২৪.নেট: খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকায় আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার (৮ মে) রাত আনুমানিক ৮টার সময় বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে জালমা ইউনিয়নের রাঙ্গামারি এলাকায় তিনটি মোটরসাইকেলে ৬-৭ জন যুবক এসে অতর্কিত আজিজুলকে কুপিয়ে পালিয়ে যায়। আজিজুলের পিঠে ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা কুপিয়েছে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, নিহত আজিজুল ইসলামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায়। তার নামে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, হামলাকারীদের ধরতে ও ঘটনার মূল কারণ বের করতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৪:৩০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬