সৈয়দপুর ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর কিশোরগঞ্জে ২১০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবুল কালাম আজাদ
  • আপডেট সময় : ০২:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর কিশোরগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ একাধিক মামলার আসামী মাদক ব্যবসায়ী ফিরিজুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২১০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ফিরিজুল ইসলাম (৪২) উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী নামপাড়া গ্রামের টন্না মামুদের ছেলে।

আজ রবিবার (৩ মে) কিশোরগঞ্জের মাগুড়া উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার হতে ফিরিজুল ইসলাম (৪২) কে গ্রেফতার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার এলাকা হতে ফিরিজুল ইসলামকে আটক করে ডিবি। এ সময় তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা একটি পলিথিন হতে ১০ গ্রাম হেরোইন ও অপর একটি পলিথিন হতে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৮৪ হাজার টাকা। এছাড়া তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, মাদক ব্যবসায়ী ফিরিজুল ইসলাম (৪২) কে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীর কিশোরগঞ্জে ২১০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০২:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬