গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- আপডেট সময় : ০৪:০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ২ বার পড়া হয়েছে

chokh24.net: গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনিরের বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (৯ মে) সকালে বাড়িটি থেকে তাদের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত বাকি সদস্যদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
এলাকাবাসী জানান, রাউতকোনা এলাকার মনির হোসেন প্রবাসে থাকেন। বাড়িতে মূলত তার স্ত্রী ও সন্তানরা থাকতেন। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। তবে শনিবার সকালে ওই বাড়িতে হঠাৎ পাঁচজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। কে বা কারা, কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই পরিবারের পাঁচজনকে হত্যা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।







.gif)

















