সৈয়দপুর ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লড়াই করেও নিউজিল‍্যান্ডের বিপক্ষে হারলো বাংলাদেশ, সিরিজ ড্র

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রীড়া ডেস্কঃ মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে ১৪ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন তাওহিদ হৃদয়।

ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ হয়নি বাংলাদেশের। তবে পাওয়ার প্লের শেষের আগের দুই ওভারে বড় ধাক্কা লাগে তাদের ব্যাটিং লাইনে। ১০ বল ও ১৪ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। বৃষ্টি নামার আগে ৬ ওভারের পাওয়ার প্লেতে তাদের রান ৩ উইকেটে ৪৩।

সপ্তম ওভারে চার বল শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টা। তখন ৬.৪ ওভারে তাদের সংগ্রহ ৫০ রান। লিটন দাস ২৫ ও তাওহীদ হৃদয় ২ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টি বন্ধ হওয়ার পর মাঠ শুকানোর চেষ্টা চালিয়ে যান মাঠকর্মীরা। বিকেল সাড়ে চারটায় ম্যাচ শুরু হয়। ফলে ম্যাচের ইনিংস কমে হয়েছে ১৫ ওভারের।

বৃষ্টির পর খেলা মাঠে গড়ালে আরো একবার ভালো শুরু পায় বাংলাদেশ। তবে ২৬ রানে থামেন লিটন। এরপর আরেক সেট ব্যাটার হৃদয়ও ফিরেছেন। তার ব্যাট থেকে এসেছে ৩৩ রান। লিটন-হৃদয়ের বিদায়ের পর ধস নামে বাংলাদেশের ইনিংসে। শামীম-সাইফউদ্দিনদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ফলে কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট হয় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৪.২ ওভারে ১০২ (সাইফ ১৬, তানজিদ ৬, লিটন ২৬, পারভেজ ০, হৃদয় ৩৩, শামীম ৩, মেহেদি ৭*, সাইফ উদ্দিন ০, রিশাদ ৫, শরিফুল ৫, রিপন ০; ফক্সক্রফট ২-০-১৭-০, স্মিথ ২-০-১৪-২, সিয়ার্স ২.২-০-১২-২, লেনক্স ৩-০-২৮-১, সোধি ৩-০-২২-১, ক্লার্কসন ২-০-৯-৩)

নিউ জিল‍্যান্ড: (লক্ষ‍্য ১৫ ওভারে ১০৩) ১১.৪ ওভারে ১০৪/৪ (রবিনসন ২৩, ক্লার্ক ১, ক্লেভার ১, কেলি ১, জ‍্যাকবস ৬২*, ফক্সক্রফট ১৫*; মেহেদি ৩-০-২০-১, শরিফুল ৩-০-১৯-৩, রিপন ২-০-২৭-০, রিশাদ ২.৪-০-৩১-০, সাইফ উদ্দিন ১-০-৭-০)

ফল: নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী (ডি/এল)।

সিরিজ: ৩–ম্যাচ সিরিজ ১–১ ড্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লড়াই করেও নিউজিল‍্যান্ডের বিপক্ষে হারলো বাংলাদেশ, সিরিজ ড্র

আপডেট সময় : ০২:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬