সৈয়দপুর ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধ নিষ্পত্তি হয়েছে ৫১৫ টি

র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মোঃ আবুল কালাম আজাদ
  • আপডেট সময় : ০১:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‍্যালী

চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এবছর সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশএই স্লোগানে আজ মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী জেলা আদালত চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 

নীলফামারী জেলা দায়রা জজ (ভারপ্রাপ্ত) জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মাহমুদুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ, পারিবারিক আপিল আদালতের বিজ্ঞ বিচারক (জেলা দায়রা জজ) মোছা. আরিফা ইয়াসমিন মুক্তা, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক বসুনিয়া, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিজানুর রহমান চৌধুরী, জেলা আদালতের জিপি অ্যাড. আবু মো. সোয়েম এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আল মাসুদ চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সহকারী জজ রবিউল ইসলাম। এছাড়াও এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাইম হাসান খান, সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. আতিউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, গরীব ও আইনী সুবিধাবঞ্চিত মানুষের ন্যায় বিচার নিশ্চিতে সারা দেশে সরকার জেলা লিগ্যাল এইডের মাধ্যমে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে। দীর্ঘ শত্রুতা রোধে আপোষযোগ্য বিরোধ উভয় পক্ষের মধ্যে কাউন্সিলের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ভুমিকা রেখে আসছে। সারা জেলায় সর্ব স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করা হয়।

জেলা লিগ্যাল এইড কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ২০২৫-২০২৬ চলতি বছরে মোট ৫৩৩টি এডিআর আবেদন দায়ের হয়েছে। আইনী সেবা প্রত্যাশীরা সরাসরি আবেদন ক্রেছেন ৩৪৩ টি ও আদালতের মাধ্যমে এসেছে ১৯০ টি। আইনগত পরামর্শ দেওয়া হয়েছে নারী ১৮১ জন পুরুষ ২২৪ জন মোট ৪০৫ জনকে। এসময়ের মধ্যে মোট ৫১৫টি বিরোধ নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১৯৫টি মীমাংসিত এবং ৩২০টি নথিজাত করা হয়েছে। একই সময়ে এডিআরের মাধ্যমে কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা আদায় করে সংশ্লিষ্টদের মধ্যে প্রদান করা হয়েছে। এছাড়াও মামলা পরিচালনার জন্য ১৯৫ জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে এবছরের জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা লিগ্যাল এইডের সেরা প্যানেল আইনজীবীর স্বীকৃতি স্বরুপ অ্যাড. মো. আনোয়ার হোসেন ও অ্যাড. লায়লা আঞ্জুমান আরা ইতিকে আলোচনা শেষে সম্মাননা প্রদান করা হয়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিরোধ নিষ্পত্তি হয়েছে ৫১৫ টি

র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নীলফামারীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আপডেট সময় : ০১:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬