কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু
ফজল কাদির
- আপডেট সময় : ০৭:৩৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৪৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ রংপুর-জলঢাকা রোডের নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বিন্নাকুড়ি এ ইউ ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) রাতে বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্ৰামের দেলোয়ার হোসেনের পুত্র লাদেম ইসলাম (১৮) মোটরসাইকেল করে বিন্নাকুড়ি বাজার এলাকায় পাঁকা রাস্তায় উঠছিল। এ সময় রংপুর থেকে জলঢাকামুখী একটি সার বহনকারী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় লাদেম। স্থানীয়রা আহতকে উদ্ধার করে রংপুর মেডিকেলে চিকিৎসার জন্য পাঠালে পথেই তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার পরেই ড্রাইভার সটকে পরে।







.gif)



