সৈয়দপুর ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শীঘ্রই ঢাকা ও দিল্লি পূর্ণাঙ্গ ভিসা চালু হচ্ছে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০২:১৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্টঃ সরকার প্রথম পদক্ষেপ হিসেবে ঢাকা ও দিল্লি পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে। সব ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা দেওয়া শুরু করছে বাংলাদেশ। আর ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্য নির্ধারণ করেছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন। সফর শেষে ভিসা স্বাভাবিককরণ ঢাকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়। এতে বলা হয়, বর্তমানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনসহ কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ের ভিসা কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে চালু রয়েছে।

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, গত বছরের ডিসেম্বর মাসে সাময়িকভাবে বন্ধ হওয়া ভিসা কার্যক্রম ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু হয়েছে।

দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিসহ একটি প্রতিনিধিদল ঢাকা সফর করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শীঘ্রই ঢাকা ও দিল্লি পূর্ণাঙ্গ ভিসা চালু হচ্ছে

আপডেট সময় : ০২:১৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬