পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
- আপডেট সময় : ০৬:০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে ব্রিগেডে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করে নিল কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।
আজ শনিবার (৯ মে) স্থানীয় সময় সকাল ১০টায় রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। ভারতের ইতিহাসে বিজেপি থেকে মনোনীত পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন তিনি।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ গতকাল শুক্রবার (৮ মে) বিজেপির নবনির্বাচিত বিধায়কদের গুরুত্বপূর্ণ বৈঠকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ওই বৈঠকে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি নিতিন নবীনসহ দলটির শীর্ষ পর্যায়ের সব নেতার উপস্থিত থাকার কথা রয়েছে। ভারতের অন্তত ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে কলকাতায় আসছেন।
শপথ অনুষ্ঠান ঘিরে পুরো কলকাতা ও ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গড়ে তোলা হয়েছিল নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। পুরো ময়দানকে ৩৫টি সেক্টরে ভাগ করা হয় এবং নিরাপত্তায় মোতায়েন করা হয় প্রায় ৪ হাজার পুলিশ সদস্য।







.gif)
















