সৈয়দপুর ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে হারলেও পদত্যাগ করছেন না মমতা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০১:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মমতা ব্যানার্জি (সংগৃহীত ছবি)

চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানালেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এমনকি মুখ্যমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দিবেন না তিনি। অথচ গতকালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়েছে তার দল তৃণমূল।

আজ মঙ্গলবার(৫ মে)কলকাতার কালীঘাটে নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলনে এসব বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজয় মানতেও রাজি নন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় এসময় প্রশ্ন ছুরে বলেন,কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। তিনি নিজেকে ফ্রি বার্ড বলে ঘোষণা করলেন।

তিনি বলেন, এত দিন আমি চেয়ারে ছিলাম। অনেক কিছু সহ্য করেছি। কিন্তু এখন আমি মুক্ত বিহঙ্গ। সাধারণ মানুষ। আর সহ্য করব না। সব অত্যাচারের বিরুদ্ধে লড়াই করব। আমি রাস্তার লোক। রাস্তায় ছিলাম, রাস্তায় থাকব। জোট আগামী দিনে আরও শক্তিশালী হবে। অখিলেশ আজ আসতে চেয়েছিল। আমি কাল আসতে বলেছি। একে একে সকলেই আসবেন। জোট শক্তিশালী করব।

এদিকে, বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সকল নেতা ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন বলে জানান মমতা। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরীওয়াল, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, হেমন্ত সোরেনরা মমতাকে ফোন করেছিলেন। সমবেদনা জানিয়েছেন এবং পাশে থাকার বার্তা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনে হারলেও পদত্যাগ করছেন না মমতা

আপডেট সময় : ০১:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬