প্রতিবন্ধী ও ছিন্নমুলদের পাশে দাঁড়ালেন সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না
- আপডেট সময় : ১০:১৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৪০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: প্রতিবন্ধী ও ছিন্নমুল ৪ পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ালেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য বিলকিস ইসলাম স্বপ্না।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের ঠিকরীপাড়ার ‘যে পরিবারের সবাই প্রতিবন্ধী’ সংক্রান্ত শীর্ষক সংবাদ বিভিন্ন ম্যাডিয়ায় প্রচার পেলে বিষয়টি বিলকিস ইসলাম স্বপ্নার নজর কাড়ে। তিনি ওই পরিবার সহ কিশোরগঞ্জ উপজেলার আরো ৩টি ছিন্নমুল পরিবারের বাড়ীতে যান। ১৪ মার্চ দুপুর থেকে বিকাল পর্যন্ত তাদের দুর্দশার বর্ণনা শুনে আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় গ্রামের শত শত মানুষ ভীড় করেন। তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধি পরিবারটিকে আর্থিক সহায়তা দিয়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেন। ভবিষ্যতে যাতে তাদের জীবিকার ভাবনা না করতে হয়, সেজন্য তিনি প্রয়োজনিয় পদক্ষেপের কথা ব্যক্ত করেন।
এর আগে তিনি একই দিনে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ফরুয়াপাড়ার শরিফার (৬১) ছয় সদস্যের কর্মহীন ও আশ্রয়হীন একটি পরিবারে দুই বান্ডিল ঢেউ টিন দিয়ে সাহায্য করেন। এছাড়া একই দিনে পুটিমারী ইউনিয়নের শাল্টিবাড়ীর শাহপাড়ার অসুস্থ্য ও ছিন্নমুল মুক্তার আলীকে(৬৫) একটি চার্জার ভ্যানগাড়ী সহায়তা দিয়ে পাশে দাঁড়ান। একই দিন বিকালে ওই উপজেলার চাঁদখানা ইউনিয়নের বগুলাগাড়ী কামারপাড়ার আশ্রয়হীন রেখা রায়কে (৩৫) একটি নতুন টীনের ঘর উপহার দিয়ে মাথা গোঁজার ব্যবস্থা করে দেন। রেখা একটি নতুন ঠিকানা পেয়ে অশ্রুশিক্ত হয়ে বিলকিস ইসলাম স্বপ্নাকে আশির্বাদ দেন।
উল্লেখ্য, বিলকিস ইসলাম স্বপ্নার বাবার বাড়ী কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের দারোগাপাড়া গ্রামে। এসময় তার সাথে ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলার সহ সাংগাঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারিক, কিশোরগঞ্জ উপজেলার মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী ও অন্যান্য নেতৃবৃন্দ।







.gif)










