সৈয়দপুর ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে দাখিল পরীক্ষায় নকলের জেরে শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২

আবুল কালাম আজাদ
  • আপডেট সময় : ০২:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ কেশবা ফাজিল ডিগ্রি মাদরাসা

চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় চলতি দাখিল পরীক্ষায় নকল ও দায়িত্ব অবহেলার অভিযোগে তিন শিক্ষক ও এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

আজ রবিবার (৩ মে) দুপুরে কিশোরগঞ্জ উপজেলার কেশবা ফাজিল ডিগ্রি মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দায়িত্বে অবহেলার অভিযোগে বাহাগিলী খামাত পাড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক সাজেদুল হক, মাগুড়া দোলাপাড়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান ও বাহাগিলী ডিএস দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মামুনার রশিদ এবং নকলের করার অভিযোগে পরীক্ষার্থী তরিকুল ইসলাম কে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও উপজেলার মাগুড়া ইউনিয়নের পাটোয়ারীপাড়া গ্রামের শহিদার রহমানের ছেলে শাকিল মিয়া (৩৪), জলঢাকা উপজেলার কিশামত বটতলা কুটিপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিমন ইসলাম (২১) কে এ ঘটনায় আটক করা হয়।

জানা যায়, মাদরাসা বোর্ডের চলতি বছরের দাখিল পরীক্ষায় আজকে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন ঐ কক্ষের জানালা দিয়ে ২ জন ব্যক্তি ওই শিক্ষার্থীকে নকল দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিত্বে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে নকল সরবরাহকারী সেই ২ জনকে আটক করে। পরে নকল করার অভিযোগে লিমন ইসলাম (২১) কে ও দায়িত্বে অবহেলার দায়ে ৩ শিক্ষকে বহিষ্কার করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ ব্যাপারে বলেন, পরীক্ষায় নকল করার দায়ে একজন শিক্ষার্থীকে ও তিনজন শিক্ষককে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার জন্য বহিষ্কার ও তিন বছরের জন্য পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নকল সরবরাহকারী দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে দাখিল পরীক্ষায় নকলের জেরে শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২

আপডেট সময় : ০২:০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬