সৈয়দপুর ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারী মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ
  • আপডেট সময় : ০২:২৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টারঃ নীলফামারী মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ রবিবার (৩ মে) দুপুরে মেডিকেল কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারী জেলা শাখার আহ্বায়ক ডা. সোহেলুর রহমান সোহেল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসা পেশা মানবসেবার এক মহৎ ক্ষেত্র। এ পেশায় সফল হতে হলে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চা অপরিহার্য। তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি রোগীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ নিয়ে দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারী মেডিকেল কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬