নীলফামারীর ডোমারে বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : ১২:০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ নীলফামারী ডোমার উপজেলায় ইসলামিক এডুকেশন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত ২৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক এডুকেশন সোসাইটি।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার। এসময় উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো. সাদিক হাসনাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির উপজেলা শাখার উপদেষ্টা মো. আব্দুল হাকিম, ডিমলা জনতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডেইজি নাজনিন মাশরাফি, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ শামসুদ্দিন হোসাইনি, শিক্ষার্থী নাঈম ইসলাম প্রমুখ।
ডোমার উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মো.সাদিক হাসনাইন বাসস’কে জানান, ইসলামিক এডুকেশন সোসাইটির ২০২৫ সালের জাতীয় মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে উপজেলার ২৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় চতুর্থ এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।







.gif)














