কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০৮:১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ নব ঘোষিত কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদলের একাংশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ১ ঘণ্টাব্যাপী শহরের গৌরাঙ্গ বাজার মোড়ে এ কর্মসূচি পালিত হয়। ছাত্রদলের নেতাকর্মীরা শহরের উকিলপাড়া মোড় থেকে মিছিল নিয়ে এসে গৌরাঙ্গ বাজার মোড়ে অবস্থান করেন।
এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পাভেল হাসান, গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি রিয়াদ আজিজ, গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সানি আহমেদ খান প্রমুখ।
বক্তব্যে বক্তারা অভিযোগ করে বলেন, গত বছরের ১৫ মে জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। অথচ কোনো কারণ ছাড়াই ২৪ দিনের মাথায় কমিটি স্থগিত করে। গত ২ মে নতুন যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেই কমিটিতে আগের চারজনকে রেখে শুধুমাত্র রেদুয়ান রহমান ওয়াকিউরকে বাদ দেওয়া হয়েছে।
এ ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে সাধারণের যানবাহন চলাচল বন্ধ থাকে। শুরুতে পুলিশ গিয়ে রাস্তা থেকে সরে যাবার আহ্বান জানালে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখেন। ঘণ্টাখানেক পর তারা কর্মসূচি তুলে নেন।







.gif)














