সৈয়দপুর ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বোচাগঞ্জে পরিমাণ কম তেল দেয়ার অভিযোগে ফিলিং স্টেশনের জরিমানা

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর প্রতিনিধিঃ পরিমাণে কম তেল দেয়ার অভিযোগে দিনাজপুরের বোচাগঞ্জে নিউ আদর্শ ফিলিং স্টেশনের মালিককে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। সহযোগিতায় ছিল বিএসটিআই-এর কর্মকর্তারা।

অভিযানে বিএসটিআই-এর তরল পরিমাপক যন্ত্র দিয়ে পরীক্ষা করে প্রমাণিত হয় নিউ আদর্শ ফিলিং স্টেশনটিতে ওজনে কম দেওয়া হচ্ছে। এতে ওজন পরিমাপ ও মানদণ্ড নিয়ন্ত্রণ ২০১৮ আইনে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান। একই সঙ্গে পরবর্তী জ্বালানি বিক্রয়ের আগেই মেশিন ঠিক করার নির্দেশনা দেওয়া হয়।

অন্যান্য ফিলিং স্টেশনগুলোতে ডিজেল পরিমাপে সঠিক পাওয়া যায়, তবে পেট্রোল বা অকটেন না থাকায় সেগুলো পরিমাপ করা সম্ভব হয়নি। এ সময় তাদেরও পেট্রোল-অকটেন বিক্রয়ের আগেই মেশিনে কোনো ত্রুটি থাকলে তা ঠিক করতে নির্দেশ দেওয়া হয়।

মারুফ হাসান জানান, জনস্বার্থে এই ধরনের ঝটিকা অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোচাগঞ্জে পরিমাণ কম তেল দেয়ার অভিযোগে ফিলিং স্টেশনের জরিমানা

আপডেট সময় : ০২:২২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬