সৈয়দপুর ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে সময় ঘোষণা করল নওগাঁ জেলা প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইনঃ নওগাঁ জেলায় অপরিপক্ব আমের বাজারজাত ঠেকাতে প্রতিবারের মতো এবারও আম সংগ্রহের সময় ঘোষণা করল জেলা প্রশাসন। আগামী ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে বিভিন্ন ধরনের আম। তবে আবহাওয়া, তাপমাত্রা বৃষ্টিপাতসহ বিশেষ কারণে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম সংগ্রহ করা যাবে বলে প্রশাসন জানিয়েছে।

আজ রবিবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় আম সংগ্রহের সময় জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মন্ডলসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমচাষি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, পরিপক্ব আম নামানোর জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ২২ মে থেকে চাষিরা গুটি আম সংগ্রহ করতে পারবেন। কোনো দুর্যোগ দেখা দিলে চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে আগাম আমও সংগ্রহ করতে পারবেন। তবে অধিক মুনাফার লোভে নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই অপরিপক্ব আম সংগ্রহ কিংবা বাজারজাত করা যাবে না।

জেলা প্রশাসক আরও বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহ করতে জেলাজুড়ে প্রচারণা চালানো হবে। নওগাঁর আমের সুনাম যাতে ক্ষুন্ন না হয় এজন্য আমচাষি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

সভায় জানানো হয়, উন্নত জাতের আমগুলোর মধ্যে ৩০মে থেকে গোপালভোগ, ২জুন ক্ষীরসাপাত বা হিমসাগর, ৫জুন নাক ফজলি, ১০জুন ল্যাংড়া হাঁড়িভাঙা, ২৫ জুন ফজলি, ১৫ জুন আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো ২৫ জুন এবং আগামী জুলাই থেকে আশ্বিনা, বারি আম, গৌড়মতি কাটিনা আম সংগ্রহ করা যাবে।

আরও জানানো হয়, চলতি বছর নওগাঁ জেলায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমবাগান আছে। মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন। এবার শুধু নওগাঁ জেলা থেকে প্রায় হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে সময় ঘোষণা করল নওগাঁ জেলা প্রশাসন

আপডেট সময় : ১২:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬