সৈয়দপুর ০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইনঃ ঝিনাইদহ জেলার মহেশপুরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে।

গতকাল শনিবার দুপুরে মহেশপুর উপজেলার খালিশপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, রাজনৈতিক পরিচয়ের সুবাদে গত ৫ মে সাজ্জাদুল ইসলাম খালিশপুর গোহাটার পাশে এক ভাড়া বাসায় একজনকে খুঁজতে যায়। সেখানে গিয়ে গৃহবধূর স্বামীকে না পেয়ে সাজ্জাদুল ইসলাম পানি খেতে চান। ওই সময় গৃহবধূ ফ্রিজ খুলে পানি আনতে গেলে অভিযুক্ত সাজ্জাদ গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এসে সাজ্জাদুল ইসলামকে আটক করে। এক পর্যায়ে ঘটনাটি কাউকে না জানানোর শর্তে অর্থ প্রদানের চেষ্টা করেন তিনি। পরে ওই ঘটনায় গৃহবধূর স্বামী সাজ্জাদুল ইসলামকে আসামি করে মহেশপুর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মহেশপুর থানার মামলা নং- ১৬/০৯-০৫-২০২৬।

ঘটনা বিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ভিকটিম অভিযোগপত্রে উল্লেখ করেছেন, সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ সোনালী ব্যাংকের দুই লাখ টাকার একটি চেক দিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি এলাকায় ব্যাপকভাবে জানাজানি হয়ে পড়ে। মামলা হওয়ার পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইদহে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

আপডেট সময় : ১২:৪৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬