সৈয়দপুর ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান প্রত্যাহার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২১:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান

চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইনঃ পঞ্চগড় জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া মো. মিজানুর রহমান কে প্রত্যাহার করেছে পুলিশ সদর দফতর। একই সাথে ফেনী জেলায় বদলির আদেশপ্রাপ্ত এসপি মোহাম্মদ মাহবুব আলম খান কেও প্রত্যাহার করা হয়েছে।

আজ সোমবার (১১ মে) পুলিশ সদর দফতর সূত্র জানায় গত শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিকের সই করা পৃথক দুটি আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

আদেশে বলা হয়, পঞ্চগড় জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব অর্পণ করে ১০ মে-এর মধ্যে সদর দফতরে রিপোর্ট করবেন।

উল্লেখ্য গত ৫ মে দেশের ১২টি জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছিল। তারপরই সোশ্যাল মাধ্যমে শুরু হয় বিতর্ক।

এসপি মিজানুর রহমান বিসিএস পুলিশের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি বরিশাল জেলায়। পঞ্চগড়ে যোগদানের আগে তিনি ঢাকায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১ এ সহ-অধিনায়ক (পুলিশ সুপার) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার বিরুদ্ধে অতীতে ‘অসদাচরণ ও দুর্নীতিপরায়ণ আচরণ’-এর অভিযোগে সরকার তাকে শাস্তি দিয়েছিল।২০২২ সালের ৩০ অক্টোবর সরকারের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বিভাগীয় শাস্তি দেওয়া হয়। শাস্তি হিসেবে তাঁর এক বছরের বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত করা হয়েছিল।

দায়িত্ব পালনকালে তাঁর আচরণ ও কার্যক্রম নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে, যা প্রশাসনিক তদন্তে প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি তাঁর সহকর্মীদের কেউ কেউ তাঁকে ‘জুয়ারী মিজান’ ও ‘বিকাশ মিজান’ নামে আখ্যায়িত করেছেন বলেও দাবি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান প্রত্যাহার

আপডেট সময় : ০২:২১:২২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬