লালমনিরহাট সীমান্তে বাংলাদেশের অভ্যান্তরে পড়ল ভারতীয় ড্রোন
- আপডেট সময় : ০২:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে

লালমনিরহাট প্রতিনিধিঃ সীমান্তে ভিডিও করার সময় মেইন পিলার ৮৪১/৮এস-এর ২০ গজ বাংলাদেশের আকাশ সীমায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ভারতীয় ড্রোন একটি ভুট্টাক্ষেতে বিকট শব্দে পড়ে যায়। ভারতীয় বিএসএফ ড্রোন উদ্ধারে ঐ সীমান্তে টহল জোরদার করলে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করে।
আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, তিস্তা ব্যাটালিয়নের (৬১-বিজিবি) অধীনে বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা জিরোপয়েন্ট মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮এস থেকে বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে ৯৮/হিমালয় ক্যাম্পের বিএসএফের টহলদলের সদস্যরা ড্রোন দিয়ে ভিডিও করার সময় সীমান্তের পাশের জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার ওপর দিয়ে যাওয়ার সময় ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ভুট্টাক্ষেতে বিকট শব্দে আছড়ে পড়ে। পরবর্তীতে ঐ ব্যক্তি বিজিবিকে খবর দিলে বিজিবি গিয়ে ড্রোনটি উদ্ধার করে।







.gif)








