সৈয়দপুর ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ২ কেজি ভারতীয় গাঁজাসহ এক নারী আটক

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

ছবি- বাসস

চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার সদর উপজেলার কর্নপুর মাঠের পাড় এলাকা থেকে ২ কেজি ভারতীয় গাঁজাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ব্যাটালিয়ন। আটককৃত নারী মোছা. রুবিনা খাতুন (৪০)। তিনি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল গ্রামের আকুল উদ্দিনের স্ত্রী।

শুক্রবার (৮ মে) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যভিত্তিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বেলা সড়ে ১১টায় সদর উপজেলার কর্নপুর মাঠের পাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহলদল। এসময় সন্দেহজনক চলাফেরা দেখে এক নারীকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে ওই নারীকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে মাদকদ্রব্যসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালমনিরহাটে ২ কেজি ভারতীয় গাঁজাসহ এক নারী আটক

আপডেট সময় : ১২:০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬